বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ অক্টোবর || সোমবার সকালে শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকয় দুইটি স্কুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে জোলাইবাড়ীর আভাংছড়া এডিসি এলাকার বাসিন্দা জিতেন ত্রিপুরা (২৬) আহত হয়। দূর্ঘটনার সঙ্গে সঙ্গে শান্তিরবাজার দমকল বাহীনির কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জীতেন ত্রিপুরাকে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। পরবর্তী সময় দুর্ঘটনার সঠিক কারন জানতে শান্তির বাজার জেলা হাসপাতালে ছুটে যায় শান্তির বাজার থানার ওসি কমলেন্দু ধর। তিনি সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে দুর্ঘটনা সম্পর্কে জানান, পুলিশ ঘটনার তদন্ত করছেন। জীতেন ত্রিপুরা বর্তমানে সুস্থ আছেন ও উনার চিকিৎসা চলছে বলে জানান ওসি কমলেন্দু ধর।
