আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ অক্টোবর || পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি। শনিবার পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগরতলা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, কার্যকরী সভাপতি সুশান্ত চক্রবর্তী, ছাত্রনেতা সম্রাট রায় সহ অন্যান্যরা।
