সাগর দেব, তেলিয়ামুড়া, ০৯ অক্টোবর || রাজ্যে যেন গাঁজা চাষের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি থামার নামই নিচ্ছে না। আবারও ভেইকেলস চেকিং -এ বসে প্রচুর শুকনো গাঁজা উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়ার নেতৃত্বে মুঙ্গিয়াকামী থানার পুলিশ বাহিনী। খবরে প্রকাশ, শনিবার মুঙ্গিয়াকামী থানাধীন শালবাগান এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কের উপর তেলিয়ামুড়ার SDPO-র নেতৃত্বে মুঙ্গিয়াকামী থানার পুলিশ বাবুরা নিত্যদিনের মতো ভেহিকেল চেকিং করতে বসে। বেলা আনুমানিক ১০টা ৩০ মিনিট নাগাদ মুঙ্গিয়াকামী থানাধীন শালবাগান এলাকায় AS 19C 3035 নাম্বারের একটি ১২ চাকার পণ্যবাহী লড়িতে তল্লাশি চালিয়ে মুঙ্গিয়াকামী থানার পুলিশ বাবুরা ১৩০ কেজির অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করে এবং ঐ গাড়ির চালক রূপম চাকমা এবং দুজন সহ চালক লালন চাকমা ও সন্ধুক চাকমাকে পুলিশ আটক করে।
ঐ গাড়ির চালক রূপম চাকমা জানায়, ঐ গাড়ির মালিক পাপাই দাসেরই নাকি এই গাঁজা গুলো। তাছাড়া সে একথাও জানায় যে, ঐ পাপাই দাস নাকি পেশাগত ভাবে এই গাঁজা ব্যবসার সাথে জড়িত।
এবার এটাই দেখার পুলিশ কি আদৌ এই গাঁজা বানিজ্যের মাস্টার মাইন্ডকে ধরতে সক্ষম হবে, নাকি এবারও অতিতের ন্যায় গাঁজা বানিজ্যের মূল পান্ডা অধরাই থেকে যাবে।
