আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর || বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর ঠিক একদিন আগেই মুক্তি পেলো স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র “পুজোর জামা”। রবিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সম্পূর্ণ রাজ্যের শিল্পীদের নিয়ে তৈরী এই চলচ্চিত্রটির আত্মপ্রকাশ হয়। রাজ্যের প্রতিভাবান ছেলে-মেয়েদের দ্বারা সৃষ্ট একটি প্রোডাকশন হাউজ “Heartists” এর স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র “পুজোর জামা” জনপ্রিয় ওটিটি প্লেটফ্রম – ABC Talkies এ মুক্তি পায়। এদিন আগরতলা প্রেস ক্লাবে চলচ্চিত্রটির শুভমুক্তি ঘোষণা করেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার। উক্ত কনফারেন্সে ছবিটির কলাকুশলী সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘আমার ত্রিপুরা’ ফেসবুক পেজের সহযোগিতায় ‘The Heartist’ এর প্রযোজিত স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘পূজোর জামা’র পরিচালক সমর্পণ ভট্টাচার্য জানান, চলচ্চিত্রটির প্রধান চরিত্রে রয়েছে ধর্মনগরের প্রতিভাবান ক্ষুদে শিল্পী রিধিক শীল। তাছাড়াও অন্যতম প্রধান চরিত্রে রয়েছেন রাজ্যের লোকপ্রিয় অভিনেত্রী পায়েল দাস, খোয়াই শহরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সৌর প্রতিম শর্মা, রয়েছেন ওংকার ভৌমিক, চয়নিকা তলাপাত্র, শুভাশীষ ভট্টাচার্য, সঙ্গীতা ভৌমিক ও গুনগুন বিশ্বাস প্রমুখ। পাশাপাশি রয়েছে ক্ষুদে শিল্পী সায়ন্তিকা দেব, আদ্রিতা সেন, শ্রেয়ান রায় ও তৃশান দে। চলচিত্রটির প্রযোজক হলেন রাহুল আচার্য। ক্যামেরায় রয়েছেন গনক দেববর্মা ও সঞ্জয় দেবনাথ।
