বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৯ অক্টোবর || রাজ্যের উপমূখ্যমন্ত্রী বিদ্যুৎ দপ্তরের দায়িত্ব পাওয়ার পর থেকে ত্রিপুরা রাজ্যে সঠিকভাবে লোকজনদের বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছে। এরইমধ্যে শান্তিরবাজার মহকুমায় লোকজনদের সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য শান্তির বাজার মহকুমার বেতাগা সাইনবোর্ড এলাকায় ৭ কোটি ৯ লক্ষ টাকা ব্যয় করে ৩৩ কেভি বিদ্যুৎ এর সাবস্টেশন নির্মান করা হয়েছে।
৭৫তম আজাদীকা অমৃত মহোৎসব উপলক্ষে শনিবার বেলা ২ ঘটিকায় ফলক উন্মোচনের মধ্যদিয়ে বিদ্যুতের সাবস্টেশন উদ্ভোধন করলেন রাজ্যের উপমূখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ। উদ্ভোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৬ শান্তির বাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, বিলোনিয়া বিধানসভার বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক সহ বিদ্যুৎ দপ্তরের অন্যান্য আধীকারিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপমূখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার সঠিকভাবে সকলের কাছে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে নানান পরিকল্পনা হাতে নিয়েছে। এই পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করতে লোকজনদেরকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। উপ-মূখ্যমন্ত্রি জানান বর্তমানে বিদ্যুত বিলের অনেক বকেয়া জমা রয়েছে। তাই সকলকে সঠিক সময়ে বিদ্যুৎ বিল পরিষোধ করার জন্য বিশেষ আহব্বান জানানো হয়। বিদ্যুৎবিল সঠিকভাবে পরিষোধ করা হলে সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা প্রদান করা যাবে বলে জানান তিনি। উপমূখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে বেতাগা এলাকায় লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা যায়।
