বিজেপি’র মাদার সংঘটনের উদ্যোগে দরিদ্রের হাতে বস্ত্র বিতরণ

গোপাল সিং, খোয়াই, ১৬ অক্টোবর || বাঙালির বারো মাসে তের পার্বণের মধ্যে এক পার্বন হচ্ছে শারদীয়া দূর্গা উৎসব। এই পূজায় সাজ সাজ রব চতুর্দিকে। যে যার সাধ‍্য মত কেনা কাটা করলেও আমাদের সমাজে এখনো অসহায় দুঃস্থ দরিদ্রতম লোক রয়েছে, যাদের সংসারে নুন আনতে পান্তা ফুরায়। তাদের মধ্যে অনেক পরিবারের লোক আছে যে বস্ত্র ক্রয় করার ক্ষমতা নেই। কিন্তুু উক্ত হত দরিদ্র পরিবারের মুখে পূজার আনন্দের হাসি ফুটাবার জন্য অষ্টমী পূজার দিন উত্তর কলমচৌড়া ভারতীয় জনতা পার্টির মাদার সংঘটনের উদ্যোগে চল্লিশ জন সাধারণ অসহায় দারিদ্র্যের হাতে বস্ত্র তুলে দেন পার্টির নেতা নেতৃত্বরা। ঐ দিনের বস্ত্র দান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম প্রধান সাবিত্রী দাস, উপ-প্রধান আব্দুল হক, বিশিষ্ট সমাজসেবী ক্ষিরোদ সরকার, নারায়ন সরকার, মনির হোসেন এবং ব্লক চেয়ারম্যান সঞ্জয় সরকার ও পার্টির বিশিষ্ট কার্যকর্তা দীপক সাহা। তাছাড়া রয়েছে মাদার সংঘটনের নেতৃত্বরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*