বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৭ অক্টোবর || এক গৃহবধূকে ধর্ষনের চেষ্টা অভিযোগ এনে বাইখোড়া থানায় এক লিখিত মামলা দায়ের করলো গৃহবধূর স্বামী। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত কলসী আনন্দ পাড়ার বাসিন্দা সুনিল সেন নামে এক ব্যক্তির সহধর্মীনিকে বাড়ীতে স্নান করার সময় এলাকার এক নবম শ্রেনীতে পাঠরত এক যুবক ধর্ষনের চেষ্টা করে ও প্রানে মেরে ফেলার ধমকী দেয় বলে অভিযোগ। গৃহবধূর স্বামী জানান, উনার সহধর্মীনির একাকিত্বের সুযোগ নিয়ে ছেলটি গৃহবধূকে ধর্ষনের চেষ্টা করে। গৃহবধূর চিৎকার শুনে বাড়ীর আশেপাশের লোকজন ছুটে গেলে ছেলেটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অবশেষে গৃহবধূর স্বামী এই বিষয়ে বাইখোড়া থানায় এক লিখিত মামলাদায়ের করে। এইনিয়ে গৃহবধূর স্বামী সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে ঘটনার বিবরণ তুলে ধরেন।
