আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত পাঁচটি দোকান

সাগর দেব, তেলিয়ামুড়া, ৩১ অক্টোবর || আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত পাঁচটি দোকান। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন গামাই বাড়িস্থিত বানর চৌমুনী এলাকায়। জানা যায়, শনিবার গভীর রাতে এলাকার স্থানীয় কয়েকটি দোকানের ভিতরে আগুন জ্বলতে দেখে এলাকার পথচলতি জনগণ। তৎক্ষণাৎ এই আগুন দেখতে পেয়ে এলাকার লোকজনেরা চেঁচামেচি করতে থাকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল বাহিনীকে এবং পুলিশ প্রশাসনকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়ার দমকল বাহিনীর কর্মীরা। এসে তাদের প্রচেষ্টায় আগুন কিছুটা আয়ত্তে আনে। কিন্তু আগুন আয়ত্তে আসলেও পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় দোকানঘর। মূলত তিনটি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। তবে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে স্থানীয় লোকজনের প্রাথমিক ধারণা। এই অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার উপর ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে স্থানীয় সূত্রে। তবে এই ঘটনায় এলাকা জুড়ে চরম উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*