দুষ্কৃতি দ্বারা ক্ষতিগ্রস্ত কৃষককূল, কৃষিজ ফসল কেটে নষ্ট করলো দুস্কৃতিকারীরা

সাগর দেব, তেলিয়ামুড়া, ৩১ অক্টোবর || এবার তেলিয়ামুড়ায় দুষ্কৃতি দ্বারা ক্ষতিগ্রস্ত কৃষককূল।
কৃষকদের কৃষিজ ফসলের রাতের নিরাপত্তা নিয়ে মাথায় হাত বাইশঘড়িয়া এলাকার কৃষকদের।
উল্লেখ্য, তেলিয়ামুড়া থানাধীন দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাইশঘড়িয়া এলাকায় শনিবার রাতে টিংকু দাস নামে এক দরিদ্র কৃষকের কৃষিজ ফসল কেটে নষ্ট করে দেয় দুস্কৃতিকারীরা একথায়ই জানায় ক্ষতিগ্রস্ত কৃষক। তিনি জানায়, সকালে যখন তিনি ক্ষেতে আসে কাজ করার জন্য এসে দেখে তার একটি শীতের সব্জির মধ্যে একটি অন্যতম সব্জি পাতাকপি ক্ষেত ও একটি বেগুন ক্ষেত কেটে রাতের অন্ধকারে নদীতে নিয়ে ফেলে দেয় কে বা কারা। এই ঘটনা গোটা বাইশঘড়িয়া এলাকার কৃষকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। কিছুদিন পূর্বেও নাকি একবার ঐ এলাকায় ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছিল। পরপর দু’বার ঐ এলাকায় এরকম ঘটনা ঘটায় কৃষকদের কৃষি ক্ষেতের রাতের নিরাপত্তা নিয়ে নানাবিধ প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট এলাকার কৃষকদের মধ্যে। দুস্কৃতিকারীরা তার প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে বলে জানায় ঐ কৃষক টিংকু দাস। তিনি এও জানায় যে এ বিষয়ে তিনি তেলিয়ামুড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*