গোপাল সিং, খোয়াই, ০১ নভেম্বর || আসন্ন পুর নিগম, পৌর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সোমবার খোয়াই পৌর পরিষদের ১৫টি ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। এক সুসজ্জিত সুবিশাল মিছিল এদিন উৎসবের মেজাজে খোয়াই শহর পরিক্রমার মাধ্যমে বিজেপি মনোনীত পৌর পরিষদের প্রার্থীদের নিয়ে মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছায় এবং একে একে বিজেপি প্রার্থীরা রিটার্নিং অফিসারের নিকট স্ব-স্ব মনোনয়নপত্র দাখিল করেন। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা প্রভারী অমিত রক্ষিত, খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, বিজেপি খোয়াই জেলা সভাপতি তথা বিধায়ক পিণাকী দাসচৌধূরী সহ অন্যান্যরা।
