আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ নভেম্বর ||
৮ই নভেম্বর বিশ্ব রেডিওগ্রাফি দিবস উপলক্ষে এক সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। সোমবার সকাল ৭টায় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে র্যালিটি বের হয়ে আর এম এস চৌমুনী হয়ে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে গিয়ে শেষ হয়। ১৮৯৫ সালে এক্স রস্মির আবিষ্কার হয়েছিল। সেই এক্স রশ্মির সুফল ও কুফল সম্পর্কে মানুষকে সচেতন কিংবা বুঝানোর জন্য আজকের এই র্যালি। করোনা পরিস্থিতির সময়ে রেডিওগ্রাফাররাও অক্লান্ত পরিশ্রম করে ছিলেন তাই রেডিওগ্রাফারদেরকেও করোনা পরিস্থিতির সময়ে প্রথম শ্রেণীর যোদ্ধা হিসেবে গণ্য করা হয়েছিল। আজকের এই সচেতনতামূলক র্যালিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের রেডিওগ্রাফাররা অংশগ্রহণ করেছিলেন।
