আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর || সামনেই ৪০তম আগরতলা বইমেলা ২০২২। এই বইমেলাকে সামনে রেখে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এদিন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ৪০তম ‘আগরতলা বইমেলা ২০২২’ এর প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, টি আই ডি সি’র চেয়ারম্যান টিংকু রায়, বিধায়িকা মিমি মজুমদার, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, স্যান্দন পত্রিকার কর্ণধার সুবল দে সহ বইমেলা কমিটির সকল সদস্যবৃন্দরা।
