স্যন্দন পত্রিকার উদ্যোগে একাদশতম বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট প্রতিযোগিতা ২৫শে ডিসেম্বর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর || রাজ্যের বহুল পঠিত প্রথম শ্রেণির বাংলা সংবাদপত্র স্যন্দন পত্রিকার উদ্যোগে একাদশতম বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট প্রতিযোগিতা আগামী ২৫শে ডিসেম্বর, ২০২১ শনিবার অনুষ্ঠিত হবে। আস্তাবলের স্বামী বিবেকানন্দ ময়দানে সকাল আটটায় এই আসরের উদ্বোধন হবে। আসরের উদ্বোধন করবেন স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, বিশিষ্ট ব্যবসায়ী রুপম রায় এবং স্কুল অফ সায়েন্স-এর অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ উপস্থিত থাকবেন। ফাইনাল ম্যাচের শেষে হবে পুরস্কার বিতরণী ও সমাপ্তি অনুষ্ঠান। এতে রাজ্যের ৩ জন ক্রীড়া সাংবাদিক দুলাল চক্রবর্তী, অনির্বাণ দেব ও কল্যাণ দেবনাথকে সংবর্ধনা দেওয়া হবে। আসরে সুদৃশ্য ট্রফি সহ চ্যাম্পিয়ন দলকে দুই হাজার টাকা, রানার্স-আপ দলকে দেড় হাজার টাকা ও ম্যান অফ দ্যা টুর্নামেন্টকে এক হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে। এবারের আসরটির টাইটেল স্পন্সর হিসেবে ‘ব্লুস্টার’ রয়েছে। এছাড়া, কো-স্পন্সর হিসেবে রয়েছে ত্রিপুরা স্টেট এইডস্ কন্ট্রোল সোসাইটি, বালাজী হেলথ্ কেয়ার, স্কুল অফ সায়েন্স, দাভা ইন্ডিয়া এবং মিনিসো।
একাদশতম বুদ্ধ গুপ্ত স্মৃতি আসরও রাজধানী আগরতলা কেন্দ্রিক হবে। এতে রাজ্যের মিডিয়া হাউসে কর্মরত সাংবাদিক, চিত্র সাংবাদিক এবং ভিডিও এডিটর-রা অংশ নিতে পারবেন। আসরে অংশ নিতে ইচ্ছুক দলগুলিকে সর্বাধিক ৮ জন খেলোয়াড়ের তালিকা ও খেলোয়াড়দের পরিচয় পত্র সহ আগামী ২৩শে ডিসেম্বর রাত ৮টার মধ্যে স্যন্দন ভবনে এন্ট্রি জমা করতে বলা হচ্ছে। লটারির মাধ্যমে ক্রীড়াসূচি তৈরি করে তা ২৪শে ডিসেম্বর জানিয়ে দেয়া হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*