সাগর দেব, তেলিয়ামুড়া, ০২ জানুয়ারি || নববর্ষের প্রথম দিনের রাতে মদমত্ত দুই যুবকের মধ্যে ঝগড়া। ঝগড়া আটকাতে গিয়ে আহত আরও এক সাধারন মানুষ। জানা যায়, শনিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন দুষ্কি এলাকায় মদমত্ত অবস্থায় দুই যুবক প্রথমে বাকবিতন্ডা এবং পরে মারামারি করতে শুরু করে। এতে মদমত্ত অবস্থায় থাকা দুই যুবক তথা অমিত দেববর্মা ও বিজয় দেববর্মা আহত হয়। মারামারি যখন চরম পর্যায়ে চলে যাচ্ছিল তখন অনভিপ্রেত ঘটনা যেন না ঘটে সেই উদ্দেশ্যে এগিয়ে আসেন দুষ্কি এলাকারই এক স্বজন ব্যক্তি রতন দেববর্মা। এদিকে এলাকারই অপর এক যুবক বাপন দেববর্মা নামে আরেক যুবক রতন দেববর্মার উপর আক্রমণ চালায়। এতে রতন দেববর্মাও আহত। রাতেই তিন জনকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এদিকে এই মারধরের ঘটনাকে ঘিরে রতন দেববর্মা নামে আহত ব্যক্তি তেলিয়ামুড়া থানায় মামলা করবেন বলে জানা যায়।
