বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ ডিসেম্বর || অন্যান্য বছরের ন্যায় এই বছরও শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে অনুষ্ঠীত হতে চলছে ঐতিয্যবাহী পিলাক প্রত্ন ও পর্যটন উৎসব ২০২২। এই মেলাকে কেন্দ্র করে শুক্রবার শান্তিরবাজার মহকুমা শাসকের উদ্দ্যোগে জোলাইবাড়ীর পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে প্রসাশনিক স্তরের আধীকারিক ও এলাকার লোকজনদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনাক্রমে সকলের সিদ্ধান্ত অনুযায়ী পূণরায় বিগত দিনের নির্ধারিত সময়ের মেলার দিনক্ষন বাছাই করা হয়। এইবার জানুয়ারী মাসের ২৩, ২৪ এবং ২৫ তারিখ পর্যন্ত চলবে পিলাক প্রত্ন ও পর্যটন উৎসব ২০২২। এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তা নিয়ে আলোচনা করা হয়। এদিন দ্বিতীয় পর্যায়ের আলোচনা সভায় মেলার সার্বিক দিকগুলো আলোচনা করে বিভিন্ন সরকারি স্টল দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, জোলাইবাড়ী ব্লকের বিডিও ডঃ অভিজিৎ দাস, পশ্চিম পিলাক গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা। এই আলোচনাসভা শেষে আলোচনাসভার আলোচ্যবিষয়গুলি সংবাদমাধ্যমের সামনে উপস্থাপন করেন শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য।
