আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জানুয়ারি || ত্রিপুরা পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে ত্রিপুরা পুলিশ দপ্তরের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাব হোয়াইট ক্রিকেট টিম বনাম ত্রিপুরা পুলিশের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। রবিবার নার্সিংগড়স্থিত পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে আগরতলা প্রেস ক্লাবের হোয়াইট ক্রিকেট টিম বনাম ত্রিপুরা পুলিশের মধ্যে এই প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে সকল খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন রাজ্য পুলিশের মহানির্দেশিক ভি এস যাদব।
এই ম্যাচ উপলক্ষে শনিবার বিকেল চারটায় আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনেরর মাধ্যমে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রেস ক্লাব হোয়াইট ক্রিকেট টিম ও প্রেস ক্লাব ব্লু ক্রিকেট টিমেরে প্লেয়ারদের হাতে জার্সি তুলে দেওয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার প্রমুখ।
