রহস্যজনক ভাবে অপ্রাপ্তবয়স গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আপডেট প্রতিনিধি, সোনামুড়া, ০৯ জানুয়ারি || রহস্যজনক ভাবে অপ্রাপ্তবয়স গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনা সোনামুড়া থানাধীন কুলুবাড়ী ৫নং ওয়ার্ডে। জানা যায়, গৃহবধূর বয়স ১৬ বছর। স্বামীর নাম আব্দুল হান্নান। জানা যায়, তাদের দেড় মাসের এক শিশু সন্তান রয়েছে। গৃহবধূর বাপের বাড়ি উদয়পুর গর্জনমুরা। ঘটনা শনিবার রাতে। মেয়ের পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে উনাদের মেয়েকে। আগে অনেকবার মারধর করেছে গৃহবধূকে বলেও অভিযোগ। রবিবার সোনামুড়া থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহটিকে সোনামুড়া হাসপাতালের মর্গে নিয়ে আসে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*