১১ই জানুয়ারি থেকে রাজ্যের প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাস বন্ধ ঘোষণা, বাকি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে চলবে ক্লাস

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি || রাজ্যে করোনা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ার ফলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। সোমবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানান, রাজ্যের ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের কথা চিন্তা করে রাজ্য শিক্ষা দপ্তরের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী জানান, ১১ই জানুয়ারি, ২০২২ (মঙ্গলবার) থেকে আগামী ১৫ই জানুয়ারি, ২০২২ (শনিবার) পর্যন্ত রাজ্যের প্রাক-প্রাথমিক থেকে শুরু করে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাস বন্ধ থাকবে। পাশাপাশি শিক্ষামন্ত্রী জানান, যে সব শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলছে, যেই সিব শিক্ষা প্রতিষ্ঠানে সমস্ত কোভিড বিধি মেনে চলতে থাকা পরীক্ষাগুলো চলবে। পরীক্ষার্থীরা ছাড়া অন্য পড়ুয়াদের স্কুলে আসার প্রয়োজন নেই বলে জানান তিনি।
তিনি জানান, রাজ্যে যে সমস্ত স্কুলগুলোতে পরীক্ষা চলছে না সেই স্কুলগুলিতে প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত বাদে অন্য ক্লাসের ছাত্র ছাত্রীরা সহ মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে ক্লাস চালাতে হবে। তবে টিচিং এবং নন-টিচিং স্টাফদের নিয়মিত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যেতে হবে বলে জানান তিনি।
এই মর্মে একটি সরকারি বিজ্ঞপ্তিও সোমবার রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর থেকে জারি করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*