আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি || দীর্ঘ দিন কম থাকার পর ফের রাজ্যে করোনা পরিস্থিতি বৃদ্ধি পাচ্ছে। ফলে করোনা পরিস্থিতি বৃদ্ধির কারণে স্থগিত করা হলো টি আর বি টি পরিচালিত টি-টেট ২০২১ এর স্ক্রুটিনি প্রক্রিয়া। সোমবার টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরা (টি আর বি টি) এর তরফে জারি করা একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটিতে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরা’র এক্সাম কনট্রোলার ডঃ পি আর দেবের সাক্ষর রয়েছে।
