বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২১ জানুয়ারী || আগামী ২৩’শের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে অন্যান্য দলের সাথে তাল মিলিয়ে সংগঠনকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে প্রতিনয়ত কাজ করে চলছে তিপ্রা মথা দল। বৃহস্পতিবার বিকেল বেলায় জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের পূর্ব পিলাক বাজারে তিপ্রামথা দলের উদ্দ্যোগে এক আলোচনা সভা ও যোগদান সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে অনুষ্ঠীত হয় যোগদান সভা। এই যোগদান সভায় বিভিন্ন দল ত্যাগ করে ৪৭ পরিবারের ১২৭ জন ভোটার তিপ্রামথা দলে যোগদান করে। তিপ্রামথা দল কতৃক আয়োজিত এই আলোচনাসভা ও যোগদান সভায় উপস্থিত ছিলেন বিধায়ক বৃশকেতু দেবর্বমা, টিটিএএডিসি’র এক্সিউটিভ মেম্বার রাজেশ ত্রিপুরা, ইয়ুথ তিপ্রামথার সাধারণ সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা, ইয়ুথ তিপ্রামথার ভাইস প্রেসিডেন্ট সিহানু মগ, ইয়ুথ তিপ্রামথার সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট গৌরব মগ চৌঁধুরী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা তিপ্রামথা দলের মূল লক্ষ্য ও উদ্দ্যেশ্য সম্পর্কে সকলকে জানান দেন। তার পাশাপাশি গ্রেটার তিপ্রাল্যান্ড গঠনে সকলে একত্রিত হয়ে কাজ কারার বিশেষ আহব্বান জানান।
