করোনায় উদ্বেগ, গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু ৫ জনের, আক্রান্ত হয় ১,০৩৪ জন, সুস্থ হয়ে উঠেন ৮৭২ জন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি || রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৫ জনের। এদিন রাজ্যে করোনা আক্রান্ত হয় ১,০৩৪ জন। শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক বুলেটিনে জানা যায়, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৮,৪৪০ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে ১,৩৭৫ জনের আর টি পি সে আর এবং ৭,০৬৫ জনের র‍্যাট পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে মোট ১,০৩৪ জনের রিপোর্ট পজেটিভ এসেছে৷
এদিন রাজ্যে পজেটিভিটি রেট হলো ১২.২৫ শতাংশ। এদিন ৮৭২ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেন।
জানা যায়, এদিন রাজ্যে আক্রান্ত হওয়া ১,০৩৪ জনের মধ্যে শীর্ষে পশ্চিম ত্রিপুরা জেলা। শুধুমাত্র পশ্চিম ত্রিপুরা জেলায়ই আক্রান্ত ৩৯৫ জন। তাছাড়া দক্ষিণ ত্রিপুরা জেলায় ১২২, সিপাহীজলায় ৪৪, ধলাই জেলায় ১৪০, খোয়াই জেলায় ৩০, ঊনকোটি জেলায় ৯৭, গোমতী জেলায় ৯৪ এবং উত্তর ত্রিপুরা জেলায় আক্রান্ত ১১২ জন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*