আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ ফেব্রুয়ারী || আগামী ২৩’র নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে নয়া মোর। সদ্য বিধায়ক পদ এবং বিজেপি দল থেকে পদত্যাগ করা রাজ্যের দুই হেবিওয়েট নেতা বিধায়ক সুদীপ রায় বর্মণ ও বিধায়ক আশিষ কুমার সাহা মঙ্গলবার সকালে জাতীয় কংগ্রেসে যোগদান করেন। এদিন সকালে দিল্লীতে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর সাথে নিজের সোস্যাল মিডিয়াতে ছবি পোস্ট করেন সুদীপ রায় বর্মণ। এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন রাজ্যের কংগ্রেস নেতা বিরজীৎ সিনহা।
উল্লেখ্য, সোমবার বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন রাজ্যের হেবিওয়েট নেতা বিধায়ক সুদীপ রায় বর্মণ এবং বিধায়ক আশিষ সাহা। পাশাপাশি এদিন শাসকদল বিজেপি থেকেও পদত্যাগ করেন তারা। সোমবার ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তীর কাছে পদত্যাগ পত্র জমা দেন এই দুই বিধায়ক।
