বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা সঞ্চয়ের লক্ষ্যে টি এস আর দশম বাহিনীর হেডকোয়ার্টার পরিদর্শনে মুখ্যমন্ত্রী ও তথ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ ফেব্রুয়ারী || টিএসআর জওয়ানদের বিভিন্ন বিষয় সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চয়ের লক্ষ্যে মঙ্গলবার টি এস আর দশম বাহিনীর হেডকোয়ার্টার পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এসময় মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য এবং ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, কাগজ ভিত্তিক তথ্যনির্ভরতা কাটিয়ে টিএসআর জওয়ানদের অত্যাবশ্যকীয় বিভিন্ন বিষয় প্রত্যক্ষ অনুধাবনে আগামীতেও সংশ্লিষ্ট আধিকারিক দ্বারা পর্যায়ক্রমীক পরিদর্শন অব্যাহত থাকবে। তিনি বলেন, বিগত দিনের স্থবিরতা ও স্লথতা কাটিয়ে, পরিচালন ব্যবস্থায় একাধিক নবিকরণ দ্বারা রেশন সামগ্রীর বর্ধিত পণ্য লব্ধতা থেকে সমস্ত সুযোগ বন্টনে এসেছে স্বচ্ছতা ও অগ্রগতি।
মুখ্যমন্ত্রী বলেন, সম্প্রতিকালে মহিলাদের সামাজিক সম্মানজনক অবস্থান স্বরূপ, ন্যায্যমূল্যের (রেশন) দোকানের পরিচালনা থেকে নিরাপত্তা প্রদানে টিএসআর বাহিনীতে মহিলাদের অবাধ অংশীদারিত্ব রয়েছে। তিনি বলেন, জওয়ানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহ ইতিবাচক দৃষ্টিকোণ থেকে আমাদের বিবেচনাধীন।
এদিন টিএসআর দশম বাহিনীর হেডকোয়ার্টার পরিদর্শন শেষে জওয়ানদের সাথে মধ্যাহ্ন প্রীতিভোজে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন মুখ্যমন্ত্রী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*