সাজ সাজ রব ত্রিপুরেশ্বরী মন্দিরে, অমিত শাহর হাত ধরে উদ্বোধন হতে চলেছে মায়ের মন্দিরের রূপার দরজা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মার্চ || আর কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর হাত ধরে উদ্বোধন হতে চলেছে উদয়পুরস্থিত ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের রূপার দরজা। সেই উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে গোটা ত্রিপুরেশ্বরী মন্দির। জানা যায়, মঙ্গলবার রাজ্য সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দুপুর ১২টা ১৫ মিনিটে উদয়পুরস্থিত ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির পরিদর্শনে যাবেন। সেখানে মায়ের মন্দিরে রূপার দরজার উদ্বোধন করবেন।
তারপর দুপুর ১টা ৪৫ মিনিটে রাজধানী আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে এক জনসভায় অংশ নেবেন তিনি।
এরপর ৪টা ১৫ মিনিটে রাজধানীর আনন্দনগরে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তিনি।
এরপরই ৪টা ৪৫ মিনিটে আনন্দনগরে আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠান এবং বিভিন্ন নারী স্ব-শক্তিকরণ প্রকল্পের ঘোষণা করবেন তিনি বলে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*