গৃহবধূর রহস্যজনক মৃত্যু, আটক স্বামী

গোপাল সিং, খোয়াই , ২৪ অক্টোবর || খোয়াইয়ের দুর্গানগর এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে মনিকা দেবনাথ (৩৭) নামে ওই গৃহবধূর মৃতদেহ বাড়ির পাশ থেকে উদ্ধার করা হয়। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মনিকা দেবনাথ এক কন্যাসন্তানের জননী। প্রায় তিন থেকে চার মাস আগে লক্ষণ পালের সঙ্গে তাঁর দ্বিতীয় বিবাহ হয়েছিল। আগের সংসারে তাঁর ১৫ বছর বয়সি একটি কন্যাসন্তান রয়েছে।
প্রাথমিকভাবে ঘটনাটি ফাঁসিতে আত্মহত্যার ঘটনা বলে মনে করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য মৃতার স্বামী লক্ষণ পালকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।
পুলিশি তদন্তের পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্টের দিকেও তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। ময়নাতদন্তের ফলাফল এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
এক গৃহবধূর এমন অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দুর্গানগর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কীভাবে এই মৃত্যুর ঘটনা ঘটল, তা জানতে তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*