শান্তিরবাজারের হঠাৎ বাজারে বাইক দুর্ঘটনা, পা ভেঙে হাসপাতালে যুবক

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ অক্টোবর || দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত হঠাৎ বাজার এলাকায় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক যুবক। দুর্ঘটনায় তাঁর একটি পা ভেঙে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার হঠাৎ বাজার এলাকায় বাইক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিজেই পড়ে যান ওই যুবক। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিরবাজার দমকল বাহিনী। দমকল কর্মীরা আহত যুবককে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করে জানান, দুর্ঘটনায় তাঁর একটি পা ভেঙে গিয়েছে। আহত যুবকের নাম রতি মোহন ত্রিপুরা। তাঁর বাড়ি মনু বনকুল এলাকায়। বর্তমানে তিনি শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*