বিদ্যুৎতের কাজ করতে গিয়ে সিঁড়ি ভেঙ্গে আহত এক ব্যক্তি

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৯ মার্চ || বিদ্যুৎতের কাজ করতে গিয়ে সিঁড়ি ভেঙ্গে গিয়ে আহত হয় এক ব্যক্তি। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকায় বুধবার বিদ্যুৎতের কাজ করতে গিয়ে খুঁটিতে সিড়ি বেয়ে উঠে শ্যামল ত্রিপুরা নামে এক ব্যক্তি। কাজ চলাকালিন সময়ে হঠাৎ করে শ্যামল ত্রিপুরা সিঁড়ি ভেঙ্গে জাতীয় সড়কে পরে যায়। এতে গুরতর আহত হয় শ্যামল ত্রিপুরা। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বিদ্যুৎতের কাজে নিযুক্ত অন্যান্য শ্রমিকরা শ্যামল ত্রিপুরার চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসে।
অপরদিকে একই দিনে বেতাগা সাইনবোর্ড এলাকায় টি আর ০৮ সি ৬৪৯৪ নাম্বারের পালসার বাইক নিয়ন্ত্রন হারিয়ে জাতীয় সড়কের পাশে একটি বাড়িতে চলে যায়। এতে করে বাইক চালক আহত হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*