আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ || সারা ভারত যুব ফেডারেশন (AIYF) এবং সারা ভারত ছাত্র ফেডারেশন (AISF) ত্রিপুরা রাজ্য পরিষদের উদ্যোগে যথাযথ মর্যাদার সাথে সারা রাজ্যে বুধবার শহীদ ভগৎ সিং-রাজগুরু-সুখদেবের ৯১’তম শহীদদান দিবস পালন করা হয়। রাজ্য কেন্দ্রীর কর্মসূচি পালন হয় কৃষ্ণনগরস্থিত বীরচন্দ্র দেব্বর্মা স্মৃতি ভবন প্রাঙ্গনে। ভগৎ সিং -রাজগুরু-সুখদেবের প্রতিকৃতিতে এবং শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিপিআই রাজ্য সহ-সম্পাদক ডাঃ যুধিষ্টির দাস, AIYF রাজ্য সম্পাদক বিক্রমজিৎ সেনগুপ্ত, AISF রাজ্য আহ্বায়ক শুভদীপ মজুমদার, প্রাক্তন AIYF রাজ্য সম্পাদক মিলন বৈদ্য, প্রাক্তন AIYF রাজ্য নেতা সুব্রত দেবনাথ, AIYF রাজ্য সহ-সম্পাদিকা সুস্মিতা নন্দী, AIYF নেতা রাকেশ দাস, AISF নেতা সায়ন পাল সহ উপস্থিত প্রমুখ।
AIYF-AISF-এর উদ্যোগে শান্তিরবাজারের লক্ষীছড়ায় শহীদ ভগৎ সিং-রাজগুরু-সুখদেবের শহীদ দিবস পালন করা হয়। শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে উপস্থিত ছিলেন AIYF রাজ্য সহ-সম্পাদক সত্যজিৎ রিয়াং সহ কর্মী সমর্থকরা। এছাড়াও কুমারঘাট, কমলপুর, জিরানিয়া মহকুমায় AIYF-AISF-এর উদ্যোগে শহীদ ভগৎ সিং-রাজগুরু-সুখদেবের শহীদদান দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়।
