আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ || গুরুতর আহত ব্যাক্তিকে দেখতে জিবি হাসপাতালে গেলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। জানা যায়, মন্ত্রী সান্তনা চাকমার নিজ বিধানসভা পেঁচারথল কেন্দ্র এলাকার বীরেঞ্জয় রিয়াং নামে এক ব্যক্তি গত রবিবার গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতালে রয়েছেন তিনি। আর তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে মঙ্গলবার জিবি হাসপাতালে যান তিনি। জানা যায়, তার শারীরিক অবস্থা খোঁজখবর করার পর তার পরিবারকে আর্থিক সহায়তা করেন তিনি। এদিনের পরিদর্শন কালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপার ডাঃ শঙ্কর চক্রবর্তী।
