বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৯ মার্চ || আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নানান কর্মসূচী হাতে নিয়েছে ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি’র নেতৃত্ববৃন্দরা। এরইমধ্যে সংগঠনকে আরো শক্তিশালী করে গড়ে তোলার লক্ষ্যে মঙ্গলবার পশ্চিম জোলাইবাড়ী এলাকার ৩৪নং বুথে অনুষ্ঠীত হয় এক আলোচনা সভা ও যোগদান সভা। এই আলোচনা সভা শেষে অনুষ্ঠীত হয় যোগদান সভা। এদিনের এই যোগদান সভায় ১৩৪ পরিবারের ১৩৪ জন মহিলা বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন দক্ষিন জেলার জেলা পরিষদের সভাপতি কাকলী দাস দত্ত। এই আলোচনা সভা ও যোগদান সভায় উপস্থিত ছিলেন দক্ষিন জেলার জেলা পরিষদের সভপতি কাকলী দাস দত্ত, ৩৮-জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি অজয় রিয়াং, বিজেপি’র দক্ষিন জেলার সম্পাদক বিকাশ বৈদ্য, দক্ষিন জেলার সাধারন সম্পাদিকা যমুনা ভৌমিক, সম্পাদিকা পূর্নিমা সুর মজুমদার, দক্ষিন জেলার মহিলা মোর্চার সোস্যাল মিডিয়ার ইনচার্জ চম্পা দাস ভৌমিক সহ বিজেপি’র অন্যান্য নেতৃত্ববৃন্দরা। এই আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা জনসন্মুখে তুলে ধরেন। মহিলা মোর্চা কতৃক আয়োজিত এই সভায় এলাকার লোকজনের উপস্থিতির হার ছিলো লক্ষনীয়।
