আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মে || গ্রীষ্মের রসালো ফল ইতিমধ্যে বাজারে হাজির যার নাম লিচু। তবে এবছর তেমন ফলন ভাল হয়নি বলে জানিয়েছেন জনৈক এক ব্যবসায়ী। তিনি জানান, প্রথমে যদি বৃষ্টি হতো তাহলে আরো বেশি ভালো হতো। তবে এখন বৃষ্টি হওয়াতে ফলন ভালো হয় নি।
লিচু এমন একটি ফল যেটি মানুষের কাছে অতি জনপ্রিয়। ইতিমধ্যে বাজারে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লিচু। বিশেষ করে বড়মুড়া, মেলাঘরের ব্যবসায়ীরা জানিয়েছেন আগের তুলনায় অনেক ভালো বিক্রি করতে পারেন তারা।
