আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মে || ভারতবর্ষের স্বাধীনতার ৭৫’তম বর্ষপূর্তি উপলক্ষে ‘আজাদী কা অমৃত মহোৎসব’র অঙ্গ হিসেবে দুইদিন ব্যাপী এক সেমিনারের আয়োজন করা হয়। বুধবার এই সেমিনারের সূচনা করা হয়। এদিন ইনস্টিটিউট অফ এডভান্স স্টাডিস ইন এডুকেশনের উদ্যোগে রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত এই সেমিনারের আয়োজন করা হয়। ‘ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে উত্তর-পূর্বাঞ্চলের ভূমিকা’ শীর্ষক এই সেমিনারের উদ্বোধন করেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ গঙ্গাপ্রসাদ ডাইং।
