আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ জুন || কেন্দ্রীয় বিজেপি সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষে বিজেপি দলের পক্ষ থেকে রাজধানী আগরতলায় এক অভিনন্দন মিছিলের আয়োজন করা হয়। মঙ্গলবার বিজেপি ত্রিপুরা প্রদেশ কার্যালয় থেকে র্যালিটি বেরিয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই অভিনন্দন র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত সহ বিজেপি’র নেতা কর্মীরা।
পাশাপাশি এদিন মোদি সরকারের আট বছর পূর্তি উপলক্ষে মিডিয়ার মুখোমুখি হয় বিজেপি’ সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। উনার এই বক্তব্য শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ অন্যান্যরা।
