বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৮ জুলাই || রাজ্য সরকার প্রতিনিয়ত লোকজনের উন্নয়ন স্বার্থে কাজ করে যাচ্ছে। এরইমধ্যে লোকজনদের আর্থিক দিক দিয়ে সাবলম্বী করে গড়ে তোলার লক্ষে বেনিফিসারি নির্ধারন করে নানান প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। এরইমধ্যে জোলাইবাড়ী ব্লকের অধীনে পশ্চিম চরকবাই গ্রামপঞ্চায়েত এলাকায় এলাকার ১৪০ জন বেনিফিসারীর মধ্য ৫০০ করে মাছের রেনু বিতরণ করা হয়। রেনু বিতরণের পূর্বে মৎস্য দপ্তরের উদ্দ্যোগে বেনিফিসারীদের কিভাবে মাছের চাষ করা যায় তা নিয়ে প্রশিক্ষন প্রদান করা হয়। এই প্রশিক্ষন ও মাছের রেনু বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী ব্লকের এগ্রিস্টেন্ডিং কমিটির প্রেসিডেন্ট বিকাশ বৈদ্য, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, মৎস্য দপ্তরের ডেপুটি ডিরেক্টর সুখেশচন্দ্র মজুমদার, মৎস্য দপ্তরের শান্তিরবাজার মহকুমার আধিকারিক ওয়াটসন রিয়াং, মৎস্য দপ্তরের মুহুরীপুর ফিসারীর ইনচার্জ তমাল কান্তি বণিক সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বেনিফিসারীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
