
সাগর দেব, তেলিয়ামুড়া, ৩১ জুলাই || মানুষের পাশে থেকে সুখে দুঃখে চিরকাল মানুষ হয়ে মানুষের জন্য কিছু করার মানসিকতা থাকলেই যে সেটা মূলতঃ সম্ভব – তা ফের একবার হাতে কড়ি প্রমাণ করে দিলেন ত্রিপুরা হাইকোর্টের বিশিষ্ট ও স্বনামধন্য আইনজীবী ভাষ্কর দেব সমাজ সেবায় মত্ত।
উল্লেখ্য, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক এই বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত পুলিনপুর গ্রামীন এলাকার স্থায়ী বাসিন্দা জৈনক দরিদ্র প্রদীপ দাসের কন্যা পিনাকী দাস নিত্য সঙ্গী দারিদ্রতা’কে সঙ্গে নিয়েই তুই সিন্দ্রাই বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে মোট ৫০০ নম্বরের পরীক্ষার মধ্যে সর্ব মোট ৪৭১ নম্বর পেয়ে গোটা তেলিয়ামুড়া মহকুমার মধ্যে প্রথম স্থান অধিকার করে। আর পিনাকী’র এই সাফল্যের খবর পেয়েই মোটেও কাল বিলম্ব না করে রবিবার বেলা ১১টা নাগাদ তেলিয়ামুড়াবাসীর স্নেহধন্য অর্থাৎ প্রাক্তন ডিএসপি ক্ষীতিশ দেবের সুযোগ্য শ্রীমান তথা ত্রিপুরা হাইকোর্টের বিশিষ্ট খ্যাতনামা আইনজীবী ভাষ্কর দেবের উদ্যোগে “ক্ষিতীশ দেব স্মৃতি বৃত্তি প্রদান কমিটি”র তরফ থেকে বিজ্ঞান বিভাগে মহকুমার নাম উজ্জ্বলকারী পিনাকী দাস’কে এক মনোরম সংবর্ধনা ও ২,০০০ টাকা বৃত্তি প্রদান করা হয়। তবে মেধাবী ছাত্রী’র সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ চারিতায় এই তথাকথিত কমিটির সদস্যরা জানতে পারে, পিনাকী’র আগামী দিনের স্বপ্ন আই আই টিতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে সাফল্য অর্জন করা। কিন্তু পিনাকী’র এই স্বপ্ন পূরণে চলার পথে প্রধান প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে তাঁর নিত্য সঙ্গী দারিদ্রতা ও আর্থিক অনটন। তবুও সে থেমে থাকার মেয়ে নয়। যদিও সে ইঞ্জিনিয়ারিং’র জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষায় ৮৮% শতাংশ নম্বর ইতিমধ্যেই পেয়ে গেছে। পরবর্তীতে কমিটির সদস্যরা তাঁর পরিবারের সঙ্গে কথা বলে মূলতঃ আশ্বস্ত করেন যে, আগামী দিনে মেধাবী ছাত্রী পিনাকী’র ইঞ্জিনিয়ারিং’র স্বপ্ন পূরণে যে কোন রকম ভাবে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সংশ্লিষ্ট কমিটি।
শুধু তাই নয় পরবর্তীতে এই দিকে আবার সংশ্লিষ্ট কমিটি তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি এলাকার উচ্চ মাধ্যমিকের কলা বিভাগের কৃতি ছাত্রী রূপালী বিশ্বাসের বাড়িতেও ছুটে যান “ক্ষিতীশ দেব স্মৃতি প্রদান কমিটি”র তরফ থেকে সংবর্ধনা ও বৃত্তি প্রদানের জন্য। যার ফলে খুশির বাতাবরণ বইছে মেধা কৃতি ছাত্রী পিনাকী দাস ও রূপালী বিশ্বাসের পরিবার সহ স্থানীয় গ্রামীন এলাকা ও গোটা তেলিয়ামুড়া শহর জুড়ে।
