গোপাল সিং, খোয়াই, ৩১ জুলাই || বর্তমান রাজ্য সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকেই রাজ্যের শহরগুলোর সৌন্দর্যায়ন বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহন করে চলছে। এরই অঙ্গ হিসাবে জেলা সদর খোয়াইয়ের সৌন্দর্যায়ন বৃদ্ধির লক্ষ্যে খোয়াই পুর পরিষদ নিরলসভাবে কাজ করে চলছে। রবিবার খোয়াই শহরের পুষ্পায়নের লক্ষ্যে বৃক্ষ রোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খোয়াই পুর পরিষদ আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসূচীতে এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত, খোয়াই জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা, খোয়াই মহকুমা শাসক বিজয় সিনহা, খোয়াই পুর পরিষদের কাউন্সিলার শঙ্কু পাল সহ অন্যান্য কাউন্সিলার এবং শুভবুদ্ধি সম্পন্ন জনসাধারন। সংক্ষিপ্ত আলোচনার পর শুরু হয় বৃক্ষরোপন অনুষ্ঠান। একে একে সমস্ত অতিথিরাই খোয়াইয়ের বিভিন্ন স্থানে ফুলের চারা রোপণ করেন।
