পরকিয়ার জেরে স্বামী ও পুত্রকে ফেলে পলায়ন, মা’কে ফিরে পেতে সংবাদমাধ্যমের দারস্ত অসহায় সন্তান

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ আগস্ট || মা’কে ফিরে পেতে সংবাদমাধ্যমের দারস্ত হলো অসহায় সন্তান। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনু এলাকার মনপাথর ফাঁড়ী থানায় কর্তব্যরত মহিলা এস পি ও উনার ছেলে ও স্বামীকে ছেরে অন্যের হাত ধরে পালিয়েছে। জানা যায়, মহিলার স্বামী দরিদ্র অবস্থায় থাকার জন্য মহিলাকে এইবছর এস পি ও জন্য নিযুক্তি দেওয়া হয়েছে। মহিলা চাকুরি পাবার পর স্থানিয় এক যুবকের প্রেমে পরে। পরকিয়ার জেরে গত ১৫ দিন আগে মহিলা উদয়পুর ডাক্তার দেখানোর নাম করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে বাড়ী ছেরে চলে যায়। এই নিয়ে মহিলা নিখোঁজ হবার বিষয়ে ও স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার বিষয়ে শান্তিরবাজার থানায় লিখিত অভিযোগ জানানো হয়। মাকে দীর্ঘ ১৫ দিন যাবৎ কাছে না পেয়ে কান্নায় ভেঙ্গে পরেছে ১৩ বছরের যুবক। এই নিকে মা’কে ফিরে পেতে সোমবার সংবাদমাধ্যমের দারস্ত হলো ছেলে। এখন দেখার বিষয় ছেলের ডাকে তার মা কতটুকু সারা দেয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*