আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ আগস্ট || রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে নেই শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান গুলি সম্পুর্ন ভাবে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এই অভিযোগ এনে সোমবার ত্রিপুরা প্রদেশ এন এস ইউ আই’র পক্ষ্য থেকে কর্মী সমর্থকরা একটি মিছিল সংঘটিত করে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করতে যায়। কিন্তু মাঝপথে পুলিশ মিছিল আটকে দেয়। এদিন রাজ্য এন এস ইউ আই’র সভাপতি সম্রাট রায়ের নেতৃত্বে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচী পালন করা হয়। মিছিলটি আই জি এম হাসপাতালের সামনে আসতে পুলিশ মিছিলটি রুখার চেষ্টা করে। কিন্তু মাঝ রাস্তায় বসে পড়ে এন এস ইউ আই কর্মী সমর্থকরা। এসময় বিক্ষোভ স্থল থেকে আন্দোলনরত ছাত্রদের গ্রেপ্তার করে পুলিশ।
