সাগর দেব, তেলিয়ামুড়া, ০২ আগস্ট || আগামী ৪ঠা আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তেলিয়ামুড়া প্রোগ্ৰেসিভ ইয়ুথ ক্লাবের নব নির্মিত পাকা ভবনের শুভ দ্বারোদূঘাটন হবে। এই অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন সামাজিক কাজ হাতে নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার প্রোগ্ৰেসিভ ইয়ুথ ক্লাবের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করে। এতে ৫০ জন রক্তদাতা রক্ত দান করেন বলে জানা যায়। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী রায়, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপার্সন রূপক সরকার, ভাইস-চেয়ারপার্সন মধুসূদন রায়, তাছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যরা।
