বিদ্যুৎ দপ্তরের ফ্ল্যাগশিপ কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীর পর্যালোচনা সভা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ আগস্ট || সচিবালয়ের কনফারেন্স হলে বিদ্যুৎ দপ্তরের ফ্ল্যাগশিপ কর্মসূচি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার এই সভায় অংশ নিয়ে বিদ্যুৎ পরিষেবা উন্নয়নে দপ্তরের আধিকারিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিনের সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিতি ছিলেন রাজ্যের উপ-মূখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ মন্ত্রী যীষ্ণু দেব বর্মণ।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বিদ্যুৎ পরিষেবাকে আধুনিকীকরণ সহ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিদ্যুৎ পরিষেবার উন্নয়নে ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির কাজ স্বচ্ছতার সাথে দ্রুত রূপায়ণে জোর দেওয়া হয়েছে। তিনি আধিকারিকদের বলেন, যারা বিদ্যুৎ পরিষেবা নিতে চান তাদের উৎসাহিত করে দ্রুত সংযোগ দিতে হবে। প্রয়োজনে হুকলাইন ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে হবে। গ্রাহকদের কোনপ্রকার হয়রানি করা চলবে না। এজন্য বিদ্যুৎ দপ্তরকে প্ৰয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। দুর্গাপূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার জন্য এখন থেকেই গুরুত্ব সহকারে কাজ করতে হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*