আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ আগস্ট || ৩রা অগাস্ট, যথাযথ মর্যাদার সাথে রাজ্যের বর্ষিয়ান কমিউনিস্ট নেতা, এই রাজ্যের বাম গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পথিকৃতি, প্রাক্তন সিপিআই সাংসদ প্রয়াত বীরচন্দ্র দেব্বর্মা প্রয়াণ দিবস পালন করা হয়। সিপিআই রাজ্য দপ্তর জুনু দাস ভবনে প্রয়াত বীরচন্দ্র দেব্বর্মার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিপিআই রাজ্য সম্পাদক ডাঃ যুধিষ্টির দাস, সিপিআই রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য মিলন বৈদ্য, সিপিআই নেত্রী তুলসী দাস কপালি, সিপিআই নেতা বিভাস ভট্টাচাৰ্য সহ সিপিআই নেতৃত্ব।
সিপিআই সদর বিভাগীয় দপ্তর বীরচন্দ্র দেব্বর্মা স্মৃতি ভবনেও যথাযথ মর্যাদার সাথে প্রয়াত বীরচন্দ্র দেব্বর্মার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিপিআই সদর বিভাগীয় পরিষদের নেতৃত্বগণ।
