দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১০ ফেব্রুয়ারী ।। মঞ্চের ভাষনে সুললিত ভাষার বিন্যাসে আপন শৈলীতে হাততালি কুড়োতেন যে মানুষটা সেই হাতেই ফুল আর অশ্রুসজল চোখে শেষ শ্রদ্ধার লম্বা লাইনের প্রমান রাজনীতির গন্ডি ছাড়িয়ে বহু মানুষের হৃদয়ে ঠাই করে নিয়েছিলেন প্রয়াত অনিল সরকার।
সোমবার রাতেই অনিল সরকারের মৃত্যু সংবাদ জেনেগিয়েছিলেন রাজ্যের মানুষ, শুরু হয়েছিল প্রতীক্ষা দিল্লী থেকে দেহ কখন এসে পৌঁছুয় রাজ্যে, বেসরকারী বিমানে দিল্লী থেকে মরদেহ নিয়ে আগরতলায় পৌঁছিয়ে সকাল সোয়া দশটা নাগাদ। রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত অনিল সরকারের মরদেহ নিয়ে শহর অভিমুখের যাত্রায় বাইকে দলীয় পতাকা অর্ধনমিত রেখে সঙ্গ দেয় দলীয় কর্মীরা।
