কামান চৌমুহনীতে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মূর্তি স্থাপন করার সিদ্ধান্তঃ মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট || ১৯শে আগস্ট মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিবস। এর এইদিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় রাজ্যে। শুক্রবার সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন আয়োজনে দিনটি পালন করা হয়। এদিন সরকারি উদ্যোগে রাজ্যের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এদিন সন্ধ্যায় রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৪’তম জন্মজয়ন্তী উদযাপিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, উপ-মূখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ, রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস প্রমুখ।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজধানীর বটতলা এলাকার রাজ শ্মশানকে সংস্কারের মাধ্যমে সৌন্দর্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি কামান চৌমুহনী এলাকার আইল্যান্ডের নামকরণ করে সেখানে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মূর্তি স্থাপন করার সিদ্ধান্ত হয়েছে। এবিষয়ে আগরতলা পুর নিগমের মেয়রের সঙ্গেও আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা রাজ্য ও রাজ্যবাসীর জন্য যে সমস্ত ব্যক্তিত্ব কাজ করে গেছেন তাদের যথাযোগ্য সম্মান প্রদর্শনের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*