তথ্যমন্ত্রীর হাত ধরে ৮৬০ জন জনজাতি অংশের ভোটার যোগ দিলেন বিজেপি’তে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট || বিভিন্ন দল ত্যাগ করে শাসকদল বিজেপি’তে যোগ দিলেন ৮৬০ জন জনজাতি অংশের ভোটার। সোমবার মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন ভিলেজ কমিটির ৩৬৩টি পরিবারের ৮৬০ জন জনজাতি অংশের ভোটার সিপিআই(এম), তিপ্রা মথা ও আই পি এফ টি দলের সাথে সকল ধরণের সম্পর্ক ছিন্ন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “সবকা সাথ সবকা বিকাশ” এর উপর আস্থা রেখে দেশের ও রাজ্যের সার্বিক উন্নয়নে কাজ করার শপথ নিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*