সাগর দেব, তেলিয়ামুড়া, ২৩ আগস্ট || ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের ৩৮’তম স্বীকৃতি দিবস উপলক্ষে মঙ্গলবার তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন মাঠ প্রাঙ্গনে তিপ্রা মথা দলের পক্ষ থেকে পূর্বতন দাবি গ্রেটার তিপ্রা ল্যান্ডের ইস্যুতে অনড় থেকে এক জনসভার আয়োজন করা হয়। উক্ত এই সভায় উপস্থিত ছিলেন এডিসি’র শিক্ষামন্ত্রী কমল কলই, ১১-মহারানীর অব্জার্ভার গীতা রাণী দেববর্মা, খোয়াই জেলা সভাপতি রঞ্জিত দেববর্মা, তিপ্রা মথা’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহেন্দ্র দেববর্মা সহ তিপ্রা মথা দলের আরও অন্যান্য নেতৃত্বরা। এই জনসভায় জন জাতিদের উপস্থিতি ছিল মাঠ প্রাঙ্গনে বেশ লক্ষ্যণীয় যা চোখে পড়ার মতো। পরবর্তীতে উক্ত জন সভায় মূল্যবান ভাষণ রাখতে গিয়ে এডিসি’র শিক্ষামন্ত্রী কমল কলই বলেন, “মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের হাত ধরেই ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসে এডিসি’র বিরোধী দলনেতা হংশ কুমার ত্রিপুরা তিপ্রা মাথায় যোগদান করতে চলেছেন। যা জোট শাসক বিজেপি-আই পি এফ টি দলে মূলতঃ কাঁপন ধরিয়ে দিয়েছে বলা চলে। এছাড়াও তিনি আরো বলেন, আসন্ন ২০২৩ বিধানসভা নির্বাচনে সকল ত্রিপুরাবাসীকে সঙ্গে নিয়েই মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে আমাদের তিপ্রাসার সরকার গঠন হবে ও পূর্বতন দাবি গ্রেটার তিপ্রা ল্যান্ড হবেই। শুধু তাই নয় আসন্ন নভেম্বর মাসে অনুষ্ঠিত ভিলেজ কমিটির নির্বাচন থেকে শুরু করে বিধানসভা ২৩’র নির্বাচনেও একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসছে তিপ্রা মথা দল। তা শুধুমাত্রই সময়ের অপেক্ষা। এছাড়াও তিনি আরও বলেন, তিপ্রাসারা এই রাজ্যের ভূমিপুত্র। দীর্ঘ বছর যাবৎ তিপ্রাসারা সার্বিক ভাবে এই রাজ্যে বঞ্চিত ও অবহেলিত হয়ে আসছে। তবে বর্তমানে মূলতঃ তাঁদের অধিকার ফিরে পাবার লক্ষ্যেই যে আজকের এই জনসভা তা বলাই বাহুল্য।
