কামরূপ কামাখ্যা দেবীর পূজো সেরে গৌহাটির ত্রিপুরা ভবন পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট || সাংগঠনিক কাজে যোগ দিতে আসামের গৌহাটি সফরে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বুধবার শক্তিপীঠ ও তন্ত্র সাধনার পীঠস্থান গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত মাতা কামরূপ কামাখ্যা মন্দির পরিদর্শন করে কামাখ্যা দেবীর পুজো দিলেন মুখ্যমন্ত্রী।
৫১ শক্তিপীঠের অন্যতম এই তীর্থক্ষেত্রে দেবী কামরূপ কামাখ্যা মহামায়ার কাছে ত্রিপুরাবাসীর জন্য সুখ-সমৃদ্ধি প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি এদিন গৌহাটির উলুবাড়িস্থিত‌ ত্রিপুরা ভবন পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, পর্যটনের প্রতি আকর্ষণ, ব্যবসায়িক বিষয় সহ অন্যান্য আনুষাঙ্গিক কারণে উত্তর পূর্ব ভারতের অন্যতম করিডর হিসেবে ত্রিপুরাবাসীর কাছে গুরুত্বপূর্ণ শহর গৌহাটি। এই শহরে এসে ত্রিপুরাবাসী যাতে স্বাচ্ছন্দ্য ও একটি সুন্দর পরিবেশের মধ্যে নিশ্চিন্ত রাত্রিবাস করতে পারে, এই বিষয়ে সরকার সচেতন রয়েছে। তিনি বলেন, সেবামূলক মনোবৃত্তি নিয়ে কাজ করার জন্য এই ভবনের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের পরামর্শ প্রদান করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*