আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট || রবিবার (২৮শে আগস্ট) দু’দিনের রাজ্য সফরে আছেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আগামী ২৯শে আগস্ট সোমবার টিটিএএডিসি’র সদর দপ্তর খুমলুঙ এর একটি ময়দানে প্রদেশ বিজেপি পক্ষ থেকে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। এই জনসভায় অংশ নেবেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তারই চূড়ান্ত প্রস্ততি দেখার জন্য শনিবার খুমলুঙ এর জনসভাস্থল পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, ত্রিপুরা প্রদেশ বিজেপি’র সভাপতি রাজীব ভট্টাচার্য্য, সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা।
