ত্রিপুরা মেডিকেল কলেজের ১৭’তম প্রতিষ্ঠা দিবসে অংশ নিয়ে হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ করলেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট || পড়াশুনার পাশাপাশি সমাজসেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে ছাত্রছাত্রীদের। চিকিৎসকদেরও সমাজের স্বার্থে কাজ করতে হবে। সকলের মিলিত প্রচেষ্টাতেই ‘এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা’ গড়ে তোলার স্বপ্ন পূরণ হবে। শনিবার রাজধানীর হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডাঃ ব্রাম টিচিং হাসপাতালের ১৭’তম প্রতিষ্ঠা দিবসে অংশ নিয়ে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন তিনি বলেন, প্রতিভার দিক দিয়ে এই কলেজের ছাত্রছাত্রীরা দেশের কোন অংশের তুলনায় কম নয়। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যারা পুরস্কৃত হয়েছেন তাদের অধিকাংশই মেয়ে। এটা রাজ্যের খুবই গর্বের। তিনি বলেন, রাজ্য সরকার মহিলাদের অগ্রাধিকার দিয়ে সরকারি চাকরির ক্ষেত্রে ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করেছে।
অনুষ্ঠানে শেষে হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গাছ লাগান, প্রাণ বাঁচান। এই ভাবনায় এগিয়ে আসুন প্রত্যেকে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*