বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ আগস্ট || গোপন খবরের ভিত্তিতে নেশাসামগ্রী সহ দু’জনকে আটক করলো শান্তিরবাজার থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিট নাগাদ শান্তিরবাজার থানার ওসি বিশ্বজিৎ দেবর্বমার নিকট খবর আসে শান্তিরবাজার মহকুমার গালেশ্বর পাড়ায় পাড়ায় দুই নেশাকাবারী ঘুরাফেরা করছে। এই খবর আসার আসার পর শান্তিরবাজার থানার ওসি বিশ্বজিৎ দেবর্বমার নেতৃত্বে এস আই সঞ্জয় দেবর্বমা, পি এস আই সুজিত সরকার ও এ এস আই বানিজয় রিয়াং এর যৌথ অভিযানে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গালেশ্বর রিয়াং পাড়া সংলগ্ন কালী মন্দিরে দুই নেশাকারবারীকে আটক করা হয়। পরবর্তী সময় পুলিশের পক্ষ থেকে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে খবর দেওয়া হয়। সেখান থেকে ঘটনাস্থলে উপস্থিত হয় ডি সি মনোজ পাল। উনার উপস্থিতিতে দুজনকে তল্লাশি চালিয়ে ৩৮ কোটা ব্রাউন সুগার উদ্ধার করা হয়, যার মধ্যে ব্রাউনসুগার রয়েছে ১৫.৪৫ গ্রাম । দু’জনের মধ্যে একজনের কাছ থেকে নগদ ৬ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। এই দুই অভিযুক্ত হলো পতিছড়ী জগন্নাথ পাড়ার বাসিন্দা পূর্নধন নোয়িতিয়া ও পতিছড়ী বেটেল পাড়ার বাসিন্দা রাকেশ জমাতিয়া। দুই অভিযুক্তের বিরুদ্ধে শান্তিরবাজার থানায় কেইস নাম্বার ২১/২২ এ এন ডি পি এস এক্টে মামালা গ্রহন করা হয়েছে। এই অভিযান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে শান্তিরবাজার থানার এস আই সঞ্জয় দেবর্বমা জানান, অভিযুক্তদের জিঞ্জেসাবাদ চালানো হচ্ছে। মঙ্গলবার পুলিশ রিমান্ড চেয়ে অভিযুক্তদের বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হবে। তিনি জানান, এইধরনের অভিযান আগামীদিনেও জারি থাকবে।
