দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১১ ফেব্রুয়ারী ।। প্রাক্তন মন্ত্রী প্রয়াত অনিল সরকারের অন্তিম বিদায়ের শাস্র মতে কর্ম সম্পাদনে আত্মীয় পরিজনরা অশ্রু সজল চোখ আর ভারাক্রান্ত হৃদয়ে কাজ করেছেন। উপস্থিত ছিলেন প্রয়াতের পুত্র, পুত্রবধূ এবং নাতি। পবিত্র অগ্নিতে পরলোকে পাড়ি দিয়েছেন – অবিসংবাদিত সংগ্রামের মূর্ত প্রতীক অনিল সরকার। মৃত্যুর সঙ্গে লড়াইয়ে
কেউ কোনোদিন জেতেনি তবে অনিল সরকারের মতো মানুষের মৃত্যু নিছক প্রতীকি। পৃথিবী থেকে দূর হয়নি ঝলসানো রুটির যুদ্ধ, দূর হয়নি শোষন, আত্ম নিয়ন্ত্রন আর আত্ম অধিকারের সংগ্রাম চলছে বিশ্বজুড়ে – হকের লড়াইয়ে মানুষের মিছিলে বিদীর্ণ শ্লোগানে বেঁচে থাকবেন চিরকাল প্রয়াত জননেতা অনিল সরকার। আশাহতের আশা প্রতিবাদের ভাষা, মানবতার মৃত্যুতে সঞ্জীবনী মন্ত্রে মানুষকে চিরকাল পথ দেখাবে প্রয়াত অনিল সরকারের অনির্বাপিত বহ্নিশিখা।
